মাসালা ফ্রাই

#মাসালা_ফ্রাই

উপকরণঃ

১ টি রুপচাঁদা মাছ কিম্বা পমফ্রেট মাছ

২ টেবিল চামচ টক দই

পেঁয়াজ বাটা ১ টেবিল টামচ

রসুন বাটা অল্প আধ চামচ

আদা বাটা ১ চামচ

গোলমরিচ গুঁড়ো ১ চামচ

হলুদ ১ থেকে ৩ চামচ

১ থেকে ২ চামচ লেবুর রস

কাঁচা লঙ্কা ২ চামচ (কাটা)

তেল ২ চামচ

লবণ স্বাদ মতো

প্রনালীঃ

যাতে মাছের ভিতর মশলা ঢোকে তাই গোটা রূপচাঁদা মাছ (চাইলে পমফ্রেট নিতে পারেন)র মাঝ বরাবর তেরচা করে চিড়ে নেবেন অল্প করে করে। সকালের দিকে ভাল করে মাছে লেবু, নুন, গোল মরিচ মেখে রেখে দিন। সঙ্গে দিন আদা বাটা। এরপর ভাল করে ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিন। ২ থেকে ৩ ঘণ্টা পর বাকি মশলার একটি পেস বানান। সেটি ভাল করে মাছে মাখিয়ে নিন। চিড়ে দেওয়া জায়গা বরাবর মাখিয়ে নিন। এটিও ১ ঘণ্টা ম্যারিনেট করতে দিন। এরপর কড়ায় তেল ঢেলে হালকা আঁচে ভাজতে থাকুন। সরষের তেল মাঝে মাঝে ব্রাশ করুন ( যদি মাছ বাদাম তেলে ভাজেন তাহলে) ভাজতে ভাজতেই গন্ধ বের হতে থাকবে। দুটি দিক ভাল করে ভাজা হলে (পুড়ে গিয়ে মশলা বেশি কালো না হয়ে যায়) পরিবেশন করুন।

Comments