মাছের_মাথা_দিয়ে_ডাল
উপকরনঃ
মুগ ডাল : ১০০ গ্রাম
মাছের মাথা : ১টি
স্বাদ অনুযায়ী লবণ
চিনি : ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো : ১ চা চামচ
কাঁচা লঙ্কা : ২ টি
টম্যাটো কুচি : ৩ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো : ১/২ চা চামচ
আদা বাটা : ১ টেবিল চামচ
জিরে গুঁড়ো : ১ চা চামচ
ভাজা মশলা : ১/২ চা চামচ
তেল : পরিমাণ মতন
শুকনো লঙ্কা : ১ টি
তেজপাতা : ১ টি
ঘি : ১ টেবিল চামচ
প্রনালীঃ
প্রথমে মুগের ডালটাকে কড়াতে নিয়ে খোলায় ভেজে নিতে হবে। তারপর লাল হয়ে গেলে ডালের মধ্যে জল ঢালতে হবে। এরপর প্রেসার কুকারে ভাজা ডালটা ঢেলে দিতে হবে।
তারপর ওর উপর আদা কুচি, হলুদ গুড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা, অল্প লবণ, টমেটো কুচি এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে গ্যাসে বসাতে হবে। তারপর চার পাঁচটি সিটি বাজিলের কুকারটাকে নামিয়ে ফেলতে হবে।
এরপর আর একদিকে একটা বড় সাইজের রুই মাছ কিংবা কাতলা মাছ ভালোভাবে কেটে নিয়ে সেটি থেকে বড় সাইজের মুড়ো বের করে ভালো করে ধুয়ে মাছটাতে হলুদ মাখাতে হবে। তারপর কড়াতে সরষের তেল গরম করে মুড়ো গুলোকে ভাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছটা কড়া থেকে তুলে নিতে হবে।
এরপর ওই মাছ ভাজার কড়াতে একটু রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা মুগের ডালটা কড়াতে দিয়ে ওর উপর জল দিয়ে দিতে হবে। তারপর জলটি দেওয়া হয়ে গেলে ওর উপর মাছের মাথা গুলো অল্প করে ভেঙে দিতে হবে। এবার পরিমান মত লবণ ও মিষ্টি দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে।
তারপর ফোটানো হয়ে গেলে একটু ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে। এইভাবে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল
Comments
Post a Comment