ওটস_খিচুড়ি

#healthyfood
#COVID19

#ওটস_খিচুড়ি

#উপকরণ ::
ওটস : 2 কাপ (নরমাল)
মুগ ডাল : 1 কাপ
পিয়াজ : ½ কাপ (ছোটো করে কাটা)
টমেটো : ¼ কাপ (ছোটো করে কাটা)
গাজর : ¼ কাপ (ছোটো করে কাটা)
ঘি : 2 চামচ
গোটা জিরে : 1 চামচ
হিং : ½ চামচ
হলুদ। : 1 চামচ
লঙ্কার গুড়ো : ½ চামচ
নুন। : স্বাদ মতোন

#প্রণালী ::
কড়াইতে (শুকনো) ডাল দিয়ে অল্প ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেলে 2কাপ জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
কড়াইতে ঘি গরম করে জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে (ডালের জল নয়) অল্প ভেজে হলুদ গুড়ো লঙ্কার গুড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে ওটস দিয়ে একটু কষিয়ে নামিয়ে নিলেই তৈরী #ওটস_খিচুড়ি

চাইলে উপরে ধনে পাতা এবং টমেটো কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন

Comments