ব্রেড_গুলাব_জামুন
উপকরণঃ
পাউরুটি - ১২ পিস
দুধ - ১কাপ
এলাচ দানা - ২চামচ
এলাচ গুঁড়ো - হাফ চামচ
চিনি - ১কাপ
জল - ১কাপ
লেবুর রস - ১চামচ
নুন
ঘি - ২চামচ
রিফাইন তেল - প্রয়োজন মতোন
প্রনালীঃ
একটা পাত্রে চিনি আর জল দিয়ে ফোটাতে হবে চিনি গোলে গেলে ওতে হাফ চামচ এলাচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে ফোটাতে হবে গাঢ় হওয়া পর্যন্ত
পাউরুটির ৪ সাইড কেটে নিয়ে পাউরুটিগুলো ছোটো টুকরো করে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে মিহি করে
ব্লেন্ড করা পাউরুটির গুঁড়ো এলাচ দানা দুধ আর নুন দিয়ে লুচির মণ্ডের মতোন মেখে নিতে হবে নরম করে
মেখে রাখা মণ্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে গোল করে নিতে হবে নাড়ুর মতোন
কড়াইতে তেল গরম করে নাড়ুর মতোন করে তৈরী করা লেচি গুলো ডিপ ফ্রাইড করে নিতে হবে
ডিপ ফ্রাইড করে চিনির রসে দিয়ে ৩০মিনিট ডুবিয়ে রেখে দিলেই তৈরী হয়ে যাবে গুলাব_জামুন
Comments
Post a Comment