চিংড়ির_দোপিঁয়াজা
উপকরণঃ
চিংড়ি - ২৫০ গ্রাম (ফুল চিংড়ি বাদে সব চিংড়ি দিয়েই করা যাবে)
পিঁয়াজ - দুটো ঝিরিঝিরি করে কাটা
পিঁয়াজ - একটা ডুমো করে কাটা
রসুন বাটা - এক চামচ
কাঁচা লঙ্কা - ৫ - ৬টা
লংকার গুঁড়ো - পরিমান মতোন
হলুদ গুঁড়ো - পরিমান মতোন
সরষের তেল - পরিমান মতোন
নুন - স্বাদ অনুযায়ী
চিনি - স্বাদ অনুযায়ী
গরম মসলা - হাফ চামচ (না দিলেও হবে)
প্রনালীঃ
চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে
ওই কড়াইতেই তেল গরম করে অল্প চিনি দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়িয়ে যেতে হবে মেল্ট হয়ে গেলে ঝিরিঝিরি করে কেটে রাখা পিঁয়াজ দিয়ে হালকা ভেজে কাঁচা লঙ্কা গুলো দিয়ে ভেজে রসুন বাটা দিয়ে কোসে ডুমো করে কেটে রাখা পিঁয়াজ দিয়ে আবারও অল্প ভেজে পরিমান মতোন হলুদ গুঁড়ো লংকার গুঁড়ো দিয়ে ভালো করে কোসে স্বাদ মতোন নুন দিয়ে কিছুক্ষন কোসে ভেজে রাখা মাছ দিয়ে আরো কিছুক্ষন কোসে সামান্য জল দিয়ে কোসে ঢেকে রাখতে হবে জল শুকিয়ে এলে গরম মসলা (না দিলেও হবে) ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরী চিংড়ির দোপিঁয়াজ
Comments
Post a Comment