ডাল_পিঠে
উপকরনঃ
১.চালের গুঁড়ো/ময়দা - ২৫০গ্রাম,
২.ছোলার ডাল - ৫০০গ্রাম,
৩.আদা বাটা - ২চামচ,
৪.কাঁচা লঙ্কা বাটা - ১চামচ,
৫.ধনেপাতা কুচি - ২চামচ,
৬.নুন
প্রনালীঃ
ডাল ৩ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপর ডাল বেটে পেস্ট করে নিতে হবে,
এরপর কড়াইয়ে তেল গরম করে ডাল বাটা আদা বাটা লঙ্কা বাটা পরিমান মতন নুন দিয়ে ভালো করে মিক্সট করে ৫মিনিট ভালো করে ভাজতে হবে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে,
চালের গুঁড়ো বা ময়দায় পরিমান মতন নুন আর জল দিয়ে মেখে ডো তৈরী করে নিতে হবে,
এরপর ডো থেকে ছোটো ছোট নেচি কেটে নিতে হবে, একটা নেচি নিয়ে লুচির মতন বেলে এক সাইড এ ডাল এর পুর দিয়ে অপর সাইড মুরে মুখ মুরে দিতে হবে এমন করে সব পিঠে গোরে নিতে হবে,
পিঠে গোড়া হয়ে গেলে একটা বাটিতে জল গরম করে উপরে ঝাঁজরি বসিয়ে পিঠে দিয়ে ৬ থেকে ৭ মিনিট ভাপাতে হবে তারপর গ্যাস অফ করে পিঠে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরী ডাল_পিঠে
(চাইলে অন্য সেপ ও দেওয়া যেতে পারে, আবার গরম জলে ডাইরেক্ট পিঠে দিয়েও সিদ্ধ করে নেওয়া যেতে পারে আবার চাইলে পিঠে সিদ্ধ করে নিয়ে হালকা ভেজেও নেওয়া যেতে পারে)
Comments
Post a Comment