সুইট_ব্রেড_টোস্ট
উপকরণঃ
পাউরুটি : ৮ টুকরো
চিনি : ১০০ গ্রাম
জল : হাফ কাপ
এলাচ - ৫টা
ঘি/রিফাইন তেল - আন্দাজ মতন
প্রনালীঃ
পাউরুটি গুলোর কোনাগুলো কেটে যেমন ইচ্ছা সেপে কেটে নিতে হবে
কড়াইতে তেল বা ঘি হালকা গরম করে হালকা আঁচে পাঁউরুটিগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে
অন্য একটি পাত্র গ্যাসে বসিয়ে চিনি জল আর এলাচ গুলো দিয়ে ফুটতে দিতে হবে চিনি গোলে গেলে সামান্য নুন দিয়ে ভালো করে ফোটাতে হবে মিশ্রণটি গোলাপজামের রসের মতোন গাড়ো হলে নামিয়ে নিতে হবে
চিনির সিরাপটি একটু ঠান্ডা হলে পাউরুটিগুলো সিরাপে দিয়ে ৩ - ৪মিনিট রেখে দিয়ে তুলে নিলেই তৈরী সুইট ব্রেড টোস্ট
চাইলে টোস্টের উপরে ড্রাই ফুডস দিয়ে পরিবেশন করতে পারেন
Comments
Post a Comment