ভাত_ভাজা
উপকরণঃ
১.ভাত - ৩কাপ,
২.আলু (কুঁচি) - ২টো,
৩.গাজর কুঁচি - হাফ কাপ,
৪.কড়াইশুঁটি - ১কাপ,
৫.বাদাম - হাফ কাপ,
৬.লঙ্কা কুঁচি - ৪চামচ,
৭.ধনেপাতা,
৮.হলুদ গুঁড়ো - দেড় চামচ,
৯.নুন,
১০.রিফাইন তেল,
প্রনালীঃ কড়াইতে তেল গরম করে আলু গাজর আর হলুদ দিয়ে ভালো করে ভেজে লঙ্কা বাদাম আর পরিমান মতন নুন দিয়ে আবারো হালকা ভেজে ভাত দিয়ে ২মিনিট ভেজে নামিয়ে নিয়ে ধনেপাতা কুঁচি সাজিয়ে দিলেই তৈরী #ভাত_ভাজা
(আগের দিনের ভাত দিয়েও করতে পারেন, আরো সবজি ব্যবহার করতে পারেন)
Comments
Post a Comment