লক ডাউন কে মাথায় রেখে খুবই কম জিনিস দিয়ে তৈরী করার চেষ্টা
সোয়া_বিরিয়ানি
উপকরণঃ
বাসমতি চাল : ৩ কাপ
জাইফল - একটা
জৈত্রী - একটা
তেজপাতা - ২টো
বড়ো এলাচ - ১টা
বিরিয়ানি মশলা - ৪-৫ চামচ
পিঁয়াজ বাটা - ২ চামচ
আদা বাটা - এক চামচ
রসুন বাটা - দেড় চামচ
সোয়াবিন - ২৫০ গ্রাম (সিদ্ধ করা)
আলু - ডুমো করে কাটা সিদ্ধ করে ভেজে রাখতে হবে (ইচ্ছা মতোন দিতে পারেন)
ডিম - ইচ্ছা অনুযায়ী সিদ্ধ করে নিতে হবে (নাও দিতে পারেন)
কেওড়া জল - আন্দাজ মতোন (নাও দিতে পারেন)
গোলাপ জল - আন্দাজ মতোন (নাও দিতে পারেন)
ঘি - পরিমান মতোন
রিফাইন তেল - আন্দাজ মতোন
প্রনালীঃ
সোয়াবিন সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়ে নুন হলুদ গুলো লংকার গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে হবে,
একটি পাত্রে পরিমান মতোন জল দিয়ে তেজপাতা, জৈত্রী, বড়ো এলাচ দিয়ে ফুটিয়ে তাতে বাসমতি চাল দিয়ে ফোটাতে হবে ভাত ৮০℅ হয়ে গেলে নামিয়ে ফেন ঝাড়িয়ে রেখে দিতে হবে
কড়াইতে ৫ চামচ তেল গরম করে পিঁয়াজ বাটা দিয়ে ভেজে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কোসে পরিমান মতোন নুন, হলুদ গুঁড়ো, লংকার গুঁড়ো দিয়ে কোসে দেড় চামচ বিরিয়ানি মশলা দিয়ে কোসে ভেজে রাখা সোয়াবিন দিয়ে ৮মিনিট কোসতে হবে কোসা হয়ে গেলে নামিয়ে নিতে হবে
এবার হাড়িতে প্রথমে একটা ভাতের লেয়ার দিয়ে তার ওপর সিদ্ধ করে ভেজে রাখা আলু ডিম সিদ্ধ দিয়ে ওপরে বিরিয়ানি মসলা নুন আর ঘি ছড়িয়ে উপরে আরো এক ভাতের লেয়ার দিয়ে সোয়াবিন ও গ্রেভি দিয়ে অল্প বিরিয়ানি মসলা দিয়ে ওপরে ভাতের লেয়ার দিয়ে বিরিয়ানি মশলা আর নুন দিয়ে হাড়ি ঢেকে ওপরে ভারী কিছু চাপা দিয়ে দম দিতে হবে মিডিয়াম আঁচে ৮-১০ মিনিট পরে নামিয়ে নিলেই তৈরী সোয়া_বিরিয়ানি
[লক ডাউন এর কথা মাথায় রেখে খুব সহজ এবং কম জিনিসে বিরিয়ানি তৈরীর পদ্ধতী বলা হলো]
Comments
Post a Comment