আলুর_চাপ
উপকরনঃ
আলু সিদ্ধ - ৫০০ গ্রাম,
কড়াই সুটি - ১০০ গ্রাম (নাও দিতে পারেন),
পিয়াজ কুঁচি - ২টো বড়ো,
পোস্ত বাটা - ৩ চামচ,
চালমগজ বাটা - দেড় চামচ,
টক দই - ৩চামচ,
রসুন বাটা - দেড় চামচ,
লঙ্কার গুঁড়ো - ২ - ৩চামচ (স্বাদ অনুযায়ী),
হলুদ - আন্দাজ মতোন
গরমমসলা গুঁড়ো - দেড় চামচ,
রিফাইন তেল - ৫ - ৬ চামচ,
বাটার / ঘি - ২ চামচ
নুন - স্বাদ মতোন
প্রনালীঃ
সিদ্ধ করা আলু নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে, কড়াইতে রিফাইন তেল গরম করে পিয়াজ হালকা ভেজে রসুন বাটা দিয়ে কোষে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারো কোষতে হবে, গরমমসলা গুঁড়ো দিয়ে হালকা মিক্সট করে পরিমান মতন নুন মেশাতে হবে একটা বাটিতে দই ভালো করে ফেটিয়ে ওতে পোস্ত বাটা চলমগজ বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মসলা কোষা হয়ে গেলে ফেটিয়ে রাখা মিশ্রণ দিয়ে খুব ভালো করে কোষতে হবে ১০মিনিট মসলা থেকে তেল বেরোলে হাফ কাপ জল দিয়ে অল্প ফুটিয়ে ভেজে রাখা আলু আর কড়াই সুটি দিয়ে দিয়ে হবে জল শুকিয়ে এলে বাটার দিয়ে নামিয়ে নিলেই তৈরী #আলুর_চাপ
Comments
Post a Comment