চিকেন_নুডলস_সুপ
উপকরনঃ
1.চিকেন কিমা (100grm),
2.সিদ্ধ করা চাউ বা পাস্তা (খুব বেশি সিদ্ধ যেন না হয়) (হাফ প্যাকেট/25গ্রাম),
3.পিয়াজ কুঁচি (1টা বড়ো সাইজ এর),
4.গাজর কুঁচি (2টো),
5.আদা কুঁচি (10গ্রাম),
6.রসুন কুঁচি (9-10 টা),
7.গোলমরিচ গুঁড়ো (স্বাদ অনুযায়ী),
8.গোটা গোলমরিচ থেঁতো করা (4-5টা),
9.নুন (পরিমান মতন),
10.মাখন (10গ্রাম),
প্রনালীঃ
কড়াইতে জল গরম করে করে চিকেন কিমা পিয়াজ কুঁচি গাজর কুঁচি অদা কুঁচি রসুন কুঁচি থেঁতো করা গোলমরিচ পরিমান মতন নুন দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে, ভালো করে ফুটে গেলে ওতে সিদ্ধ করা চাউ বা পাস্তা দিয়ে আরো একটু ফোটাতে হবে ফুটে গেলে নামিয়ে নিয়ে উপর থেকে মাখন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে
(মেগী ও ব্যাবহার করতে পারেন সেই ক্ষেত্রে 1টা ছোটো মেগীর ব্যাবহার করতে হবে)
Comments
Post a Comment