ড্রাই_এগ
উপকরণঃ
সিদ্ধ ডিম : ৬টা
শুকনো লঙ্কা : ২টো
জিরে : হাফ চামচ
গোটা ধনে : হাফ চামচ
গোলমরিচ : ৪ - ৫টা
কারীপাতা : ৫ - ৬টা
নুন : স্বাদ মতোন
রিফাইন তেল : ২চামচ
প্রনালীঃ
শুকনো কড়াইতে শুকনো লঙ্কা গোটা ধনে জিরে গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে
ডিম গুলো হাফ করে কেটে তাতে পরিমান মতোন নুন আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা মাখিয়ে রেখে দিতে হবে
কড়াইতে তেল হালকা গরম করে কারী পাতা দিয়ে হালকা ভেজে মশলা মাখানো ডিম দিয়ে হালকা ভেজে নিলেই তৈরী ড্রাই_এগ
Comments
Post a Comment