মেগি_ভেল
উপকরণঃ
১.মেগি - ১ প্যাকেট,
২.সিদ্ধ করা আলু - ১টা,
৩.টমেটো কুঁচি - ৩চামচ,
৪.পিঁয়াজ কুঁচি - ৩চামচ,
৫.লঙ্কা কুঁচি - ১চামচ,
৬.কাঁচা বাদাম - হাফ কাপ,
৭.সিদ্ধ ছোলা - হাফ কাপ,
৮.মটোর (ভিজিয়ে রাখতে হবে) - হাফ কাপ,
৯.লেবুর রস - ৪চামচ,
১০.নুন - পরিমান মতন,
প্রনালীঃ
মেগির ছোটো করে ভেঙে নিতে হবে (ঝুড়ি ভাজার সাইজ এ),
করাই গরম করে টুকরো করা মেগি শুকনো খোলায় ভেজে নিতে হবে,
কড়াইতে অল্প তেল গরম করে বাদাম ভেজে নিতে হবে,
একটা বাটিতে সিদ্ধ করা আলু কুঁচি করে কেটে ওতে টমেটো কুঁচি পিয়াজ কুঁচি লঙ্কা কুঁচি ভাজা বাদাম সিদ্ধ করা ছোলা মটোর দিয়ে চামচ দিয়ে মেখে লেবুর রস দিয়ে ভালো করে মিক্সটি করে নিতে হবে পরিমান মতন নুন দিয়ে আবারো মিক্সট করে ভেজে রাখা মেগি দিয়ে হালকা হাতে মিক্সট করে নিলেই তৈরী #মেগি_ভেল
Comments
Post a Comment