ঘরোয়া_চিকেন_কাবাব
উপকরণঃ
চিকেন - 250গ্রাম, শুকনো লঙ্কা বাটা - 1চামচ, আদা বাটা - হাফ চামচ, রসুন বাটা - 1চামচ, জিরে গুঁড়ো - 1ছোটো চামচ, ধনেগুঁড়ো - 1ছোটো চামচ, ভিনিগার - 1চামচ, রিফাইন তেল - 2চামচ, বাটার - 50গ্রাম, নুন - পরিমান মতন
প্রনালীঃ
মাংসে ভিনিগার লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা ভালো করে মিশিয়ে ধনেগুঁড়ো জিরেগুঁড়ো এবং পরিমান মতন নুন দিয়ে ম্যারিনেট করে 1চামচ রিফাইন তেল মিশিয়ে 1ঘন্টা রেখে দিতে হবে, চাটুতে বাটার এবং এক চামচ তেল দিয়ে মাংসোর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই তৈরী হয়ে যাবে #ঘরোয়া_চিকেন_কাবাব

Comments
Post a Comment