ডিম_পোস্ত
উপকরণ
ডিম - 6টা,
পিঁয়াজ কুঁচি - 1টা,
রসুন বাটা - 1চামচ,
পোস্ত বাটা - হাফ কাপ,
হলুদ গুঁড়ো - 1চামচ,
লঙ্কা গুঁড়ো - 1চামচ,
কাঁচা লঙ্কা - 2-3টা,
সরষের তেল - আন্দাজ মতোন,
নুন - আন্দাজ মতোন
প্রণালী
ডিম সিদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে,
তারপর কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে রসুন বাটা দিয়ে হালকা কোষে পোস্ত বাটা লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে কোষে দেড় কাপ জল দিয়ে অল্প ফুটিয়ে ডিম দিয়ে দিন, ২মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরী পোস্ত ডিম
Comments
Post a Comment