ডাল পারাঠা


রেসিপি_ডাল_পারাঠা

উপকরণঃ
পুর ---
1.অরোর ডাল/ছোলার ডাল - 1কাপ (রাতে ভিজিয়ে রাখতে হবে),
2.ঘি - 1চামচ,
3.গোলমরিচ গুঁড়ো - ¹/² চামচ,
4.জিড়ে গুঁড়ো -  ¹/²চামচ,
5.লঙ্কা কুঁচি - 1চামচ,
6.নুন - আন্দাজ মতোন

পারাঠা ---
আটা - 100 গ্রাম,
ময়দা - 100 গ্রাম,
জোয়ান - 1চামচ,
নুন - পরিমান মতোন,
ঘি - 2চামচ,

পদ্ধতী ---
আটা,ময়দা,জোয়ান,নুন ভালো করে মিসিয়ে নিতে হবে, তারপর ঘি দিয়ে আবারো মিশিয়ে নিয়ে পরিমান মতোন জল দিয়ে ডো মেখে নিতে হবে, ডো টা ১ঘন্টা রেখে দিতে হবে,
কড়াইতে ঘি গরম করে ভিজিয়ে রাখা ডাল দিয়ে হালকা ভেজে জিড়ে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা কুঁচি দিয়ে ভালো করে কোষে পরিমান মতোন নুন দিয়ে আবারো কোষে 1কাপ জল দিয়ে ডাল সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে হালকা বেটে নিতে হবে,

ডো থেকে পারাঠার লেচি কেটে নিতে হবে লেচির মাঝে পুর দিয়ে পারাঠার মতোন বেলে নিতে হবে,
চাটু গরম করে পারাঠার মতোন করে সেকে ভেজে নিলেই তৈরী #ডাল_পারাঠা

Comments